২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজ গণভবনে আমার তিন মেয়ের বিয়ে: হাসিনা

নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারানো রুনা-রত্নার সঙ্গে গণভবনে বুধবার সন্ধ্যায় আসমা নামের আরেকটি মেয়ের বিয়ে হচ্ছে। তাদের মতো আসমাও ওই অগ্নিকাণ্ডে প্রিয়জনদের হারিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2010, 02:01 PM

Updated : 25 Aug 2022, 11:54 AM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজন হারানো রুনা-রত্নার সঙ্গে গণভবনে বুধবার সন্ধ্যায় আসমা নামের আরেকটি মেয়ের বিয়ে হচ্ছে। তাদের মতো আসমাও ওই অগ্নিকাণ্ডে প্রিয়জনদের হারিয়েছেন। গণভবনে রুনা-রত্নার বিয়ের বিষয়টি আগেই নির্ধারিত ছিল। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত সাংসদরা টেবিল চাপড়ে সংসদ নেতাকে অভিনন্দন জানান। শেখ হাসিনা বলেন, "আজকে আমার দুই মেয়ে নয়, তিন মেয়ের বিয়ে হচ্ছে। একজন মা হিসেবে কন্যাদের বিদায় দিতে গিয়ে যা যা করার আমি সবই করেছি।" তিনি বলেন, রত্না আর রুনার সঙ্গে আজকে আসমা নামের আরেকটি মেয়ের বিয়ে হচ্ছে। গত শুক্রবার তার বাগদান হওয়ার কথা ছিলো। দুপুরে ফিরেই আসমার কথা জানতে পারি। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও স্থানীয় সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন এই মেয়েটির কথা জানান। আমি তাদের বলেছি, ওকে নিয়ে আসো। আমরা দু'মেয়ের সঙ্গে আমার তৃতীয় মেয়েরও বিয়ে হবে।" প্রধানমন্ত্রী জানান, ওদের শাড়ি-গহনার ব্যবস্থা হয়েছে। এখন বাকি ক্রোকারিজ ও ফার্নিচার। তারও ব্যবস্থা হবে। স্পিকার আব্দুল হামিদ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহীন মনোয়ারা হকের কাছে জানতে চান, তিনি এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন কিনা। সরকারি দলের এই সাংসদ রুনা-রত