২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজবান আমার বাড়ির রেওয়াজ: মহিউদ্দিন

চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী দাবি করেছেন, মেয়র হওয়ার আগে থেকেই তার বাড়িতে মেজবান খাওয়ানোর রেওয়াজ চলে আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 11:50 AM

চট্টগ্রাম, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী দাবি করেছেন, মেয়র হওয়ার আগে থেকেই তার বাড়িতে মেজবান খাওয়ানোর রেওয়াজ চলে আসছে। কোনো কোনো মেয়র প্রার্থীর বাড়িতে বা ক্লাবে গরু জবাই করে মেজবান খাওয়ানো হচ্ছে- নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের এই অভিযোগের জবাবে মহিউদ্দিন মঙ্গলবার এ কথা বলেন। তিনি বলেন, "এ ক্ষেত্রে আমার ব্যাপারটি ভিন্ন। বাবার কাছ থেকে আমি অতিথি সেবার শিক্ষা পেয়েছি। অতিথি এসে না খেয়ে গেলে অমঙ্গল হয়। তাই মেয়র হওয়ার আগে থেকেই আমার বাসায় এ রেওয়াজ (মেজবান খাওয়ানো) চলে আসছে ।" মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সিটি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, সুধী সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় সাখাওয়াত বলেন, "আমরা খবর পেয়েছি কোনো কোনো মেয়র প্রার্থীর বাড়িতে বা ক্লাবে গরু জবাই করে মেজবান খাওয়ানো হচ্ছে। "৩৩০ টাকা করে প্রতি কেজি গরুর মাংসের দাম ধরে কত লোককে কত টাকা খরচ মেজবান খাওয়ানো হয়েছে তার হিসাব দিতে হবে। অন্যথায় সংশি