কুমিল্লা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদর উপজেলার একটি গ্রাম থেকে বিভিন্ন প্রকারের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
রোববার রাতে সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুরে এ অভিযান চালানো হয়।
কুমিল্লা ৩৩ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফখরুদ্দিন জানান, অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট, পাঁচশ' বোতল ফেনসিডিল ও ১২০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
এগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য চার কোটি টাকা। উদ্ধারের পর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।
এ ব্যপারে সদর দক্ষিণ থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৫৫ ঘ.
bdnews24