গাজীপুর, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে শনিবার রাতে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাব।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি রিভলবারও উদ্ধার করা হয়।
এরা হলেন- সদর উপজেলার দক্ষিণ সালনার মনির হোসেন (২৭) এবং চতর এলাকার মিন্টু (৩২)।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চৌরাস্তার মসজিদ মার্কেট এলাকা থেকে মনির হোসেনকে ২০টি এবং মিন্টুকে ১৯টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে র্যাব।
জিজ্ঞাসাবাদে মনিরের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে গাজীপুর সদরের টেক কাথোরা এলাকা থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জয়দেবপুর থানায় পৃথক দু'টি মামলা করে আটকদের পুলিশে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২০১৪ ঘ.
bdnews24