২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আরো বার্ন ইউনিট করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীতে আরো কয়েকটি বার্ন ইউনিট করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে আরো কয়েকটি বার্ন ইউনিট করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক। এই বার্ন ইউনিট জেলা শহর পর্যন্ত বিস্তৃত করা হবে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশ নিয়েছেন। আমরা ওয়ার্ল্ড হেলথ্ অর্গানাইজেশনের সাথে বসেছি। তারাও আমাদের সহযোগিতা করবে বলে জানিয়েছে।" আরেক প্রশ্নের জবাবে রুহুল হক জানান, দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে। ইতিমধ্যে ১৬৩টি স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শষ্যার হাসপাতালে উন্নীত করা হয়েছে এবং এ কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে পর্যায়ক্রমে সকল উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীত করা হবে। এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "চারদলীয় জোট সরকারের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণ করে নিু পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ডিগ্রি না থাকা সত্ত্বেও দলীয় বিবেচনায় অনেককে অধ্যাপক করা হয়েছে।" তিনি আরো বলেন, "বিগত জোট সরকারের সময় স্বাস্থ্য খাত উপেক্ষিত হয়েছে।" নতুন নিয়মে চিকিৎসকদের দু'বছর উপজেলা বা নিু পর্যায়ে থাকতে হবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানান। উপজেলা পর্যায়ে চিকিৎসকরা থাকছেন কিনা সেদিকে নজর রাখার জন্য সাংসদদের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। লিখিত প্রশ্নের জবাবে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান জানান, কলকাতা থেকে ধুবরী পর্যন্ত নদী পথ ব্যবহারের জন্য বাংলাদেশের অভ্যন্তরীন কয়েকটি নৌ-পথ খননের জন্য ইতিমধ্যে ভারত সরকারের সাথে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারের আর্থিক সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে ৮৯৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয় সম্বলিত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলেই কাজ আরম্ভ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৯৫৩ ঘ.