২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর ও দেবরাজপুর গ্রামে শনিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 11:58 AM

Updated : 25 Aug 2022, 11:42 AM

ঝিনাইদহ, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একতারপুর ও দেবরাজপুর গ্রামে শনিবার সকালে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতাল, সাতজনকে যশোর হাসপাতাল ও একজনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একতারপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের সঙ্গে পাশের দেবরাজপুর গ্রামের বারিক মণ্ডলের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার আলাউদ্দিনের লোকজন বারিককে মারধর করলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। শনিবার সকাল ৭টায় দু'দলের ৫-৬শ' লোক ঢাল, শরকি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা তাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৪৮ ঘ.