ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার নিমতলী এলাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শনিবার সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক কর্মসূচি পালন করা হচ্ছে। জাতীয় পতাকা রাখা হয়েছে অর্ধনমিত। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতের ওই অগ্নিকাণ্ডে আহতদের দেখতে নির্ধারিত সব কর্মসূচি বাদ দিয়ে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান। সেখানে তিনি শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি ঘোষণা করেন।
শনিবার বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। উত্তোলন করা হয়েছে কালো পতাকা।
টেলিভিশন চ্যানেলগুলোতে স
bdnews24