২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র ৪ শ' নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশের উপর হামলার অভিযোগে চাঁদপুরে বিএনপির চারশ' নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 02:36 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

চাঁদপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলার অভিযোগে চাঁদপুরে বিএনপির চারশ' নেতকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক দলের ২০ নেতাকর্মীকে শুক্রবার কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুরে একটি আদালতে হাজিরা দিতে এলে বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশরে সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একই দিন বিকাল থেকে রাতের মধ্যে দলের ২০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় বিএনপি'র প্রায় চারশ' নেতাকর্মীর বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা করেছে পুলিশ। শুক্রবার আটকদের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আমিনুল ইসলামের আদালতে হাজির করলে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত আবেদন নাকচ করেন। মামলাটির বাদী সদর মডেল থানার উপ-পরিদর্শক জহির উদ্দিন জানান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল, যুবদল নেতা মনির মিজি, বিএনপি নেতা ফরিদ মিজি, ফেরদৌস গাজী, ছাত্রদল নেতা মাহবুবসহ মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনশ' থেকে চারশ' জনকে মামলায় আসামি করা হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল বলেন, "পুলিশের উপর হামলার সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।" গ্রেপ্তার ২০ জন হলেন- কচুয়া উপজেলার ৯ নম্বর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মামুন (৩০), সফিবাদ এলাকার মনির (৩৫), পালথুরি গ্রামের হারুন (৩০), কোয়া গ্রামের হাবিব (৩০), আবুল খায়ের (২২), গোবিন্দপুর গ্রামের জহিরুল হক (৩৮), নুলুয়া গ্রামের ইলিয়াছ পাটওয়ারী (২৫), জাকির হোসেন (৩০), দৌলতপুর গ্রামের সোহরাব ভুঁইয়া (২৫), জহিরুল ইসলাম (২৩), আনোয়ার হোসেন (২০), চেঙ্গুয়া গ্রামের আলমগীর (২৪), মনোহরপুর গ্রামের এমরান হোসেন (৩০), পূর্ব কালচোঁ গ্রামের জামাল (২৫), কালুবাদ গ্রামের নুরুল আমিন (৩০), জেলা শহরের রহমতপুর আবাসিক এলাকার সোহেল (২৩), প্রফেসর পাড়া এলাকার রফিক (২৭), বাচ্চু গাজী (৩৫), মাজেদ গাজী (৩০) ও হানিফ সরকার (৩৪)। সাবেক প্রতিমন্ত্রী কচুয়ায় একটি হত্যা চেষ্টা ও বাড়িঘর পোড়ানোর মামলায় হাজিরা দিতে আসেন বৃহস্পতিবার। গত ৬ মে কচুয়া থানায় মামলাটি করেন কচুয়ার সাচার এলাকার মজিবুর রহমান। মামলায় মিলনসহ সাত জনকে আসামি করা হয়। ওই মামলায় মিলনকে পুলিশ হেফাজতে একদিন জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। কচুয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের করা গাড়ি ভাংচুরের মামলায় মিলন বর্তমানে কারাগারে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৫ ঘ.