২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে আহত মহিলার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ঝড়ে আহত মহিলা শুক্রবার দুপুরে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ঝড়ে আহত মহিলা শুক্রবার দুপুরে মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ধরমণ্ডল ইউনিয়নের দৌলতপুর ও ধরমণ্ডল গ্রামে ঘূর্ণিঝড়ে দুই শিশুসহ ১৫ জন আহত হয়। বিধ্বস্ত হয় শতাধিক ঘরবাড়ি । নিহত মালেকা বেগম (৭০) ধরমণ্ডল গ্রামের বাসিন্দা। ধরমণ্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালেকা বেগম ঝড়ের সময় ঘরচাপা পড়ে মাথায় আঘাত পেয়েছিলেন। দুপুর ১২টার দিকে তিনি মারা যান।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০০ ঘ.