মাদারীপুর, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছে।
তাদেরকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ঢাকা ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার সিডিখান ইউনিয়নের সিডিখান গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। আব্বাস শিকদার (৩০), বাবুল বেপারী (৪৫), মাসুদ বেপারী (১৫), দিদার সরদার (৩৫), দেলোয়ার পেদা (৩৫), বাদল সরদার (৩৫), আমির হামজা (২৭) ও চুন্নু বেপারীর (৪০) পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
কালকিনি থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. মান্নান সরদার ও 'কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান নওয়াব আলী মিয়া গ্র"পের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/টিআর/১৪১৯ ঘ.
bdnews24