২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ সেলিমের মামলা বাতিল

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর বেঞ্চ মামলাটি বাতিলের শেখ সেলিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেয়। ২০০২ সালের ১৪ জানুয়ারি কেরানীগঞ্জ থানায় স্থানীয় বিএনািপ নেতা নাজিমউদ্দিন এ মামলাটি দায়ের করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বরিশালে রাজনৈতিক সফরে যাওয়ার পথে কেরানীগঞ্জের মাওয়া রুটে গাড়ি বহরে হামলার অভিযোগ আনা হয় অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে। ২০০৩ সালের ৩০ মে এ মামলায় শেখ সেলিমসহ ৩৫ জনের বিরুদ্ধে নিু আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটি বাতিলের জন্য শেখ সেলিম ওই বছরের ১৬ জুলাই হাইকোর্টে আবেদন দায়ের করলে ৮ আগস্ট আদালত মামলাটির কার্যক্রম স্থগিত করে দেয়। মামলাটি কেন বাতিল করা হবে না তার কারণ জানানোর জন্য সরকারের প্রতি তখন রুলও জারি করে হাইকোর্ট। শেখ সেলিমের পক্ষে আবেদনটির ওপর চূড়ান্ত শুনানিতে অংশ নেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১১১ঘ.