ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় পুলিশ হেফাজতে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সাজিদুর রহমানের মৃত্যুর ঘটনায় চার পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে সরকার ও পুলিশ কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে হাইকোর্ট।
পাশাপাশি চাকরি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
আদালতের আদেশ মানা হয়েছে কিনা তা আগামি ১৭ জুন হাইকোর্টে জানাতে পুলিশ মহাপরিদর্শককে আদেশ দেওয়া হয়েছে।
এছাড়া জনগনের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহণে ও সাংবিধানিক দায়িত্ব পালনে কেন নির্দেশ দেওয়া হবে না তার কারণ জানানোর জন্য সরকার ও পুলিশ কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
চার পুলিশ কর্মকর্তা হলেন নুরুল আলম, ফাহিমা হায়দার, দুলাল চন্দ্র ও মিজানুর রহমান।
রিট আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ শুনানিতে বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৬ সালের ২১ মে গাইবান্ধায় মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ সাজিদুর রহমান পুলিশ হেফাজতে মারা যায়। এ ঘটনায় গাইবান্ধার নাগরিক কমিটি চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় চার পুলিশ কর্মকর্তা হাইকোর্টে জামিন আবেদন করে।
মনজিল মোরসেদ বলেন, এই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা রয়েছে। তারপরও তারা বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। তাদের কাছে নাগরিকের জীবনের নিরাপত্তা বিঘি
bdnews24