২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বর্জনের রাজনীতি ত্যাগ করুন: আশরাফ

সংসদ বর্জনের রাজনীতি ত্যাগ করতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ বর্জনের রাজনীতি ত্যাগ করতে প্রধান বিরোধী দল বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, জাতীয় সংসদ থেকে 'ওয়াকআউট' করা সংসদীয় চর্চার অংশ। বিরোধী দল তাদের দাবি-দাওয়ার প্রশ্নে ওয়াকআউট করতেই পারে। তবে অবশ্যই তা সংসদীয় রীতি-নীতির মধ্যে হওয়া উচিত। স্থানীয় সরকার মন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন। এর আগে মন্ত্রী স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সচিব মনজুর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধ ও এর ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেফতার প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "সংবাদ মাধ্যম বন্ধের চিন্তাভাবনা সরকারের নেই। আমার দেশ পত্রিকার বিষয়টি স