২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৮তম বিসিএসের ফলাফল সন্ধ্যায়

২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2010, 06:42 AM

Updated : 25 Aug 2022, 11:38 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সরকারি তথ্য অধিদপ্তর এবং গণমাধ্যমের কাছে ফলাফল পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসাইন। তিনি আরো জানান, পিএসসি কার্যালয়ে ফলাফলের কোনো তথ্য পাওয়া যাবে না। রাত ৮টার দিকে পিএসসির ওয়েব www.bpsc.gov.bd এ-ও ফলাফল পাওয়া যাবে। ২৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দেড় বছর পর এ ফল প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। ২৮তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৭২০টি পদের বিপরীতে ১ লাখেরও বেশি শিক্ষার্থী ২০০৮ সালের ২৮ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয়। তবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের সংখ্যা তিন হাজারের কাছাকাছি হতে পারে বলে বৃহস্পতিবার জানিয়েছেন মোশাররফ হোসেন। প্রিলিমিনারি পরীক্ষার পর ফল বের হয় গত বছরের ১ ফেব্র"য়ারি। এরপর এতে উত্তীর্ণ ১১ হাজার ৭৮৫ জনের লিখিত পরীক্ষা ৩০ এপ্রিল শুরু হয়ে শেষ হয় মে মাসে। লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয় গত ২ সেপ্টেম্বর। এতে উত্তীর্ণ হয় ৫ হাজার ৮৮১ জন। এর মধ্যে সাধারণ ক্যাডারে ২ হাজার ৪২৬ জন, উভয় ক্যাডারে (সাধারণ ও টেকনিক্যাল) ১ হাজার ৫৯৩ জন এবং শুধু টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৬২ জন রয়েছে। গত নভেম্বরে শেষ হয় তাদের মৌখিক পরীক্ষা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এজে/১২১৪ ঘ.