টাঙ্গাইল, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ভূঞাপুরে চালককে হত্যা করে সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ভূঞাপুর উপজেলার চরপারাই গ্রামের একটি পাট ক্ষেত থেকে পুলিশ চালক ফরিদ মিয়ার (৩০) লাশ উদ্ধার করেছে। ফরিদ ব্রাহ্মণহাটা গ্রামের কোরবান আলীর ছেলে।
ভূঞাপুর থানার ওসি ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ৩টার দিকে ফরিদ ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় যাত্রী তোলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভূঞাপুর থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৫৫ঘ.
bdnews24