২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সংঘর্ষে আ.লীগ নেতা নিহত

টেস্ট রিলিফ প্রকল্পের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

টাঙ্গাইল, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট রিলিফ প্রকল্পের একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্র"পের সংঘর্ষে এক নেতা নিহত হয়েছেন। রোববার রাতে উপজেলার বেতজা গ্রামের এই সংঘর্ষে মারা গেছেন সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রাজ্জাক (৪৫)। সংঘর্ষে উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়েছে। দেলদুয়ার থানার ওসি খন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেতজা গ্রামে টিআর প্রকল্পের একটি রাস্তা নির্মাণ নিয়ে রাজ্জাকের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে রোববার রাতে ইদ্রিস আলীর লোকজন আব্দুর রাজ্জাক ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। আহত রাজ্জাককে টাঙ্গাইল জেনারেল হসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। আহত জয়নাল মিয়া (৫৫), আব্দুল করিম (৫৬), আমিনুল (৪০), দেওয়ান মিন্টু (৫৫) ও ইদ্রিস আলীকে (৫৩) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, এ ঘটনায় ১৫ জনকে আসামি করে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০২২ ঘ.