চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানীর আরো এক মামলায় চট্টগ্রামে এসে জামিন নিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
রোববার সকালে মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে হাজির হয়ে আত্মসমপর্ণ করে জামিনের আবেদন জানান তিনি। বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ আনায় গত ১৫ মার্চ যুবলীগের কেন্দ্রীয় সদস্য মো. সাইফুদ্দিন মহানগর হাকিম আদালতে ফারুকের বিরুদ্ধে এ মামলা করেন।
এর আগে ২৪ মে জয়নুল আবদীন সাবেক ছাত্রলীগনেতা দীর্ঘতম বড়
bdnews24