২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় কুপিয়ে ও গুলি করে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

কক্সবাজার, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার বেতুয়াবাজার এলাকায় নজরুল ইসলাম (২৮) নামের এই ব্যক্তিকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। নজরুল চকরিয়া পৌর এলাকার নুরুর বাপের পাড়ার আহমদ সোবহানের ছেলে। তিনি এলাকার আলোচিত আলাউদ্দিন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। পুলিশ নজরুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- চকরিয়া পৌর এলাকার একই পাড়ার আকতার হোসেন লিটু (২০) ও আবুল কালাম (৪৫)। চকরিয়া থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে নজরুল বেতুয়াবাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে বাজারের পাশের সেতুর কাছে অস্ত্রধারীদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তার বুকে গুলি করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। হামলাকারীরা নজরুলের পকেটে থাকা টাকা, মোবাইল ফোনসেট কিছুই নেয়নি। তিনি জানান, ২০০৮ সালের জুলাই মাসে নুরুর বাপের পাড়ার আলাউদ্দিন নামের এক যুবককে হত্যা করা হয়েছিল। নজরুল ওই মামলার প্রধান আসামি। প্রায় ১১ মাস পর স