২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্রলীগের পাল্টা কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের একটি গ্র"প পাল্টা কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 05:43 PM

Updated : 25 Aug 2022, 11:19 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের বাইরে অবস্থানকারী ছাত্রলীগের একটি গ্র"প পাল্টা কমিটি গঠন করেছে। শনিবার বিকালে নতুন কমিটির সভাপতির স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আট সদস্যের এই কমিটির সভাপতি সফিউল্লাহ সুজন এবং সাধারণ সম্পাদক আসাদুল হাকিম। অপর সদস্যরা হলেন- সহ-সভাপতি (১) জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি (২) খালেদ মোশাররফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম খান, দপ্তর সম্পাদক অমিয় কান্তি সুজন। এর আগে গত ১৯ মে কেন্দ্রীয় ছাত্রলীগ জাবি ছাত্রলীগের ১২ সদস্যের কমিটি ঘোষণা করে। ওই কমিটির সাধারণ সম্পাদক নির্ঝর আলম সাম্য বলেন, "আমাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির কেন্দ্রীয় কোনো অনুমোদন নেই।" পাল্টা কমিটির সভাপতি সফিউল্লাহ সুজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্র গঠিত জাবি কমিটিতে প্রকৃত ছাত্রলীগ নেতাদের অবস্থান না হওয়ায় এ কমিটি গঠন করা হয়েছে। গত বছর জানুয়ারি মাসে আজিবুর-অয়ন গ্র"পের সঙ্গে ওই সময়ের জাবি শাখা সভাপতি সোহেল পারভেজ ও সাধারণ সম্পাদক মাহমুদ নাসের জনি গ্র"পের সংঘর্ষ হয়। এরপর আজিবুর-অয়ন গ্র"পকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। তারা এখনো ক্যাম্পাসের বাইরে থাকলেও নিয়মিতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ঙ.