২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে আহত ১০

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 08:56 AM

Updated : 25 Aug 2022, 11:19 AM

মাগুরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে মাগুরায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের বলরামপুর গ্রামে শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্য মুন্নু মিয়া (৪৫), বকুল (২৫) ও সাবু মিয়াকে (৩২) সদর হাপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। মোহাম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পলাশবাড়ি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড বলরামপুর গ্রামের রুহুল আমিন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার সঙ্গে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদ মেম্বারের বিরোধ দীর্ঘদিনের। তিনি বলেন, সম্প্রতি একটি মামলা ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির বরাদ্দ নিয়ে তাদের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। তার ধারাবাহিতকায় শুক্রবার সকালে সংঘর্ষ বাধে। এ ঘটনায় দুপুর ২টা পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৪৪৩ ঘ.