২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 06:15 PM

Updated : 25 Aug 2022, 11:14 AM

ব্রাহ্মণবাড়িয়া, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নিজ সরাইল গ্রামে দুজনের মধ্যে কথা কাটাকাটির জেরে এই সংর্ঘষ হয় বলে জানিয়েছেন সরাইল থানার ওসি সুভাষ সাহা। আহতদের মধ্যে ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। ওসি সুভাষ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ৫ রাউন্ড কাঁদানে গ্যাস ও ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। অপ্রীতিকার ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫১ ঘ.