২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

বুড়িগঙ্গা নদীতে ডুবে বৃহস্পতিবার ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 04:36 PM

Updated : 25 Aug 2022, 11:15 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদীতে ডুবে বৃহস্পতিবার ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে লালবাগ শহীদ নগর বেরিবাধ এলাকায় নদীতে গোসল করতে যাওয়ার পর থেকে রাব্বি নামের ওই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। রাব্বির বাবা আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়রা দুপুর ১২টায় রাব্বিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বি স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র ছিলো বলে জানান আনোয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২২৩০ ঘ.