বরগুনা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝড়ে বরগুনায় পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ২৮ জেলেসহ সাগরে নিখোঁজ রয়েছে আরো দুটি ট্রলার।
বুধবার রাতে জেলার পাথরঘাটা উপজেলার তেঁতুলিয়াবাড়িয়া এলাকায় বিষখালী নদীতে ডুবে যাওয়া ট্রলারের ৩৬ জেলেকে উদ্ধার করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে জানিয়েছেন বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, রাত দশটার দিকে ঝড়ের সময় এফ বি রহিম ও এফ বি আলমগীর, এফ বি বাদল, এফ বি মনু ও এফ বি জাহাঙ্গীর নামের পাঁচটি ট্রলার ডুবে যায়।
তিনি জানান, উপজেলার লালদিয়া এলাকার কাছাছাকি বঙ্গোপসাগরে এফ বি মাওলা ও এফ বি মা নামের দুটি ট্রলার ২৮ জেলেসহ নিখোঁজ রয়েছে।
পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহরাব হোসেন বলেন, জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24