২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়ির ধাক্কায় নিহত ১

গাজীপুরের টঙ্গীতে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 09:57 AM

Updated : 25 Aug 2022, 11:16 AM

গাজীপুর, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। চেরাগ আলী মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক। নিহতের নাম আনিসুর রহমান (৩০)। তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার ছিলেন। পুলিশ কর্মকর্তা মঞ্জু সাংবাদিকদের জানান, কর্মস্থল থেকে মোটর সাইকেলে করে জয়দেবপুর চৌরাস্তার বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় পড়েন আনিস। কভার্ড ভ্যানের ধাক্কায় আনিস মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে টঙ্গী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা নেওয়ার পথেই আনিসের মৃত্যু হয় বলে পুলিশ জানায়। ভ্যানচালক সাদ্দাম হোসেকে আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.