ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপজায় পরামর্শক নিয়োগ দুর্নীতি মামলা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের রায় হবে আগামী রোববার।
মঙ্গলবার শুনানি শেষে রায়ের এ তারিখ নির্ধারণ করেছে বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ।
শেখ হাসিনার পক্ষে আবেদনের শুনানি করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
২০০১ সালের ১১ ডিসেম্বর তেঁজগাও থানায় শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো।
শেখ হাসিনা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর গত ১৮ মে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা, মিগ-২৯ মামলা দুর্নীতি মামলা, নভোথিয়েটার দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা, মেঘনা ঘাট বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা এবং যুদ্ধজাহাজ কেনায় দুর্নীতির মামলা বাতিল করেছে হাইকোর্ট।
মামলায় তাদের বিরুদ্ধে দুকোটি ১০ লাখ টাকা দুর্নীতির অভিযোগ আনা হয়।
২০০২ সালের ১৮ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
মামলাটি বাতিলে শেখ হাসিনার আবেদনের প্রেক্ষিতে ২০০২ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট মামলাটির কার্যক্রম স্থগিত করে।
মামলাটি কেন বাতিল হবে না তখন সরকারের কাছেওতার কারণ জানতে চেয়ে আদালত তখন সরকারের প্রতি রুলও জারি করে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯২৯ ঘ.
bdnews24