২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশারেফ-সাঈদীর 'যাকাত মামলার' প্রতিবেদন ১১ জুলাই

মোশারেফ হোসেন শাজাহান ও দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যাকাতের টাকা আত্মসাৎ মামলায় আগামী ১১ জুলাই তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 11:11 AM

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোশারেফ হোসেন শাজাহান ও দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যাকাতের টাকা আত্মসাৎ মামলায় আগামী ১১ জুলাই তদন্ত প্রতিবেদন দিতে বলেছে আদালত। চারদলীয় জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ ও সাবেক জামায়াত সাংসদ সাঈদীর বিরুদ্ধে সোমবার শেরে বাংলা নগর থানায় ইসলামিক ফাউন্ডেশন এ মামলা করে। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম দিলারা আলো চন্দনা প্রতিবেদন জমার তারিখ নির্ধারণ করেন। দুপুরে মামলাটির এজাহার নিয়ম অনুযায়ী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানোর পর এ আদেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদন জমার তারিখ নির্ধারণের এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং বিভাগের কর্মকর্তা আবদুর রশীদ। ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরীর করা মামলায় বলা হয়, তারা পরস্পর যোগশাজসে ২০০৪-০৫ অর্থবছরের যাকাত তহবিলের ১ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকা নিজেদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেন। সাঈদী সেসময় ধর্ম মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৭৫৩ ঘ.