২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে তিনটি দোকানকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুটি মিষ্টির দোকান ও একটি কনফেকশনারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:34 PM

Updated : 25 Aug 2022, 10:55 AM

নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুটি মিষ্টির দোকান ও একটি কনফেকশনারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবুল কাশেমের নেতৃত্বে এ ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিপুল সংখ্যক র‌্যাব উপস্থিত ছিল। নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবুল কাশেম জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও পরিবেশন, পঁচাবাসি, খাবারের উপরে ঢাকনা না থাকায় মশা-মাছি বসছে এসব অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি জানান, প্রাণ ভল্লব মিষ্টির দোকানকে ৩০ হাজার টাকা, সোনারগাঁও সুইট মিটকে ১০ হাজার টাকা ও দয়াময় কনফেকশনারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় বেশকিছু মিষ্টি ও মিষ্টি তৈরিতে ব্যবহৃত কয়েক ড্রাম শিরা ধ্বংস করা হয় বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০২৯ ঘ.