২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধুনটে জবাই করে কৃষক হত্যা

বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 07:40 AM

Updated : 25 Aug 2022, 10:52 AM

বগুড়া, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার ধুনট উপজেলায় এক কৃষককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন শিকদার (৫০) উপজেলার নিমগাছী গ্রামের প্রয়াত তমিজ উদ্দিনের ছেলে। শনিবার ভোররাতে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। দুপুর ১টা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ধুনট থানার ওসি ইয়াছিন আলী সাংবাদিকদের জানান, হোসেন শুক্রবার রাতে নিজ ঘরে ঘুমিয়েছিলেন। শনিবার ভোররাত ৪টার দিকে একদল দুর্বৃত্ত টিনের বেড়া কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মেঝেতে ফেলে পালিয়ে যায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে কান্নাকাটি শুরু করলে গ্রামের লোকজন এগিয়ে আসে। তবে ঘাতকরা ততক্ষণে পালিয়ে যায়। তিনি আরো জানান, খবর পেয়ে সকালে ধুনট থানা পুলিশ ঘটনাস্থল থেকে হোসেনের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা ইয়াছিন বলেন, পূর্ব শত্র"তার জের ধরে হোসেনকে হত্যা করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২৭ ঘ.