২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় টর্নেডোয় ১৫ জন আহত

বরগুনা সদর উপজেলায় শনিবার ভোরে টর্নেডোর আঘাতে ১৯টি ঘর লণ্ডভণ্ড হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 05:27 AM

Updated : 25 Aug 2022, 10:52 AM

বরগুনা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলায় শনিবার ভোরে টর্নেডোর আঘাতে ১৯টি ঘর লণ্ডভণ্ড হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বানাই গ্রাম ও পাশের পরীরখাল বাজারের ওপর দিয়ে ভোর ৫টার দিকে এ টর্নেডো বয়ে যায়। বানাই গ্রামের পনু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৩ মিনিট স্থায়ী এ টর্নেডো গ্রামের এসাহাক আলী, ইউনুস আলী, জাহাঙ্গীর হোসেন, আবদুস সোবাহান, রিপন, আবদুল খালেকের বসতঘরসহ সাতটি টিনের ঘর উড়িয়ে আধা কিলোমিটার দূরে বিলের মাঝে আছড়ে ফেলে। এছাড়া গ্রামের কবির হোসেন, আলো ভাণ্ডারী, বাদল, হুমায়ূন, মালেক, আবু হানিফের ও পরীরখাল বাজারের একটি অফিস ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়। আহতরা হলেন