২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ১৩টি তাজা বোমা উদ্ধার

রাজশাহী মহানগরী এলাকা থেকে তাজা বোমা ও অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 06:30 PM

Updated : 25 Aug 2022, 10:45 AM

রাজশাহী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরী এলাকা থেকে তাজা বোমা ও অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেপ্তার করা হয়েছে নগরীর শিরোইল এলাকার শফিকুল ইসলাম ও আতিকুর রহমান নামের দুইজনকে। শুক্রবার রাতে নগরীর শিরোইল কলোনি এলাকায় মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালায়। মহানগর ডিবি'র সহকারী কমিশনার মাহফুজুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগে রাত ৯টার দিকে শিরোইল এলাকা থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রাত ১০টার দিকে শিরোইল কলোনী থেকে ১৩টি তাজা হাতবোমা, একটি পাইপগান ও একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। এরপর একই এলাকা থেকে আতিকুর রহমানকেও গ্রেপ্তার করা হয়। তাদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল বোমাগুলো নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ব্যবহার এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে বোয়ালিয়া মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.