রাজশাহী, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এরা হলেন- সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র মাহবুব হোসেন ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের আরিফ হোসেন।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (এসি) মাহফুজুর রহমান জানান, এরা নগরীর সান ডায়াল কোচিং সেন্টারে ক্লাস নেওয়ার সুযোগে স্কুলছাত্রীদের মোবাইল ফোন নম্বর নিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
শুক্রবার দুপুর দেড়টার দিকে কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, নগরীতে ইভটিজিংয়ের ২৫টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে এবং পুলিশ সেসব পয়েন্টে অভিযান অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০০ ঘ.
bdnews24