২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের ২৫ শতাংশ শিক্ষায় বরাদ্দের দাবি ছাত্রফ্রন্টের

জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। তারা অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটের ২৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে। তারা অর্থমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের মধ্য দিয়ে ছাত্রফ্রন্ট তাদের কর্মসূচি শুরু করে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন কবির আতিক সমাবেশে বলেন, "এবার দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট করতে যাচ্ছে সরকার। কিন্তু এ বাজেটে সামরিক খাতের বরাদ্দও ইতিহাসের সর্বোচ্চ। এ গরীব দেশের জনগনকে না খাইয়ে রেখে এ বরাদ্দের কোনই যৌক্তিকতা নেই।" তিনি বাংলাদেশের সামরিক বাজেটকে গরীবের বাড়িতে দারোয়ান নিয়োগের শখের সাথে তুলনা করেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনার্দন দত্ত নান্টু, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তমাল প্রমুখ। সমাবেশ শেষে শুরু হয় বিক্ষোভ মিছিল। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি সচিবালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষা ভবনের সামনে পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। মিছিলকারীরা সেখানে রাস্তা বন্ধ করে দিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে জনার্দন দত্ত নান্টুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে। প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইমরান হাবিব রুমন, কেন্দ্রীয় কমিটির সদস্য মলয় সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক