ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুন, ধর্ষণ, হামলা, লুটপাট, সহিংসতা এবং সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য শনিবার ভোলা যাবে তদন্ত কমিশন।
তদন্ত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত জেলা জজ মুহাম্মদ সাহাবুদ্দিন বৃহস্পতিবার এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সবচেয়ে বেশি খুন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ঘটেছে। উপ-নির্বাচনের কারণে তদন্ত কমিশন সেখানে যেতে পারেনি। আগামী শনিবার নির্যাতনের অভিযোগ তদন্ত করার জন্য ভোলায় যাবে।"
তিনি জানান, সেখানে কয়েক দিন অবস্থান করে যারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছ থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদেরও সাক্ষ্য গ্রহণ করা হবে।
সাহাবুদ্দিন জানান, এর আগে কমিশন পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালি, বাগেরহাট ও গোপালগঞ্জে গিয়ে নির্যাতনের অভিযোগ তদন্ত করে এসেছে।
গত ২ ফেব্র"য়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে দুই দফায় ৩৫ কার্য দিবসে এ বিষয়ে অভিযোগ সংগ্রহ করে কমিশন।
এর আগে গত বছরের ৬ মে একটি মানবাধিকার সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে এ বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর গত বছরের শেষ দিকে তদন্ত কমিশন গঠন করে সরকার।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত চার দলীয় জোট নির্বাচিত হওয়ার পর সারাদেশে সংখ্যালঘু স
bdnews24