২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমাবেশ সফল করায় বিএনপির কৃতজ্ঞতা

ঢাকার বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থক ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 04:11 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার বিভাগীয় মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থক ও নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবার রাতে এক বিবৃতিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা দলের পক্ষে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে তারা বলেন, ''এই মহাসমাবেশ সফল করার জন্য দলীয় নেতা-কর্মী-সমর্থক ও মহানগরসহ অঙ্গসংগঠনের নেতাদের প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করছি। সবার নিরলস পরিশ্রমে মহাসমাবেশ সফল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এজন্য আমরা নগরবাসীর কাছেও কৃতজ্ঞ।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৫ ঘ.