২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসড়ক অবরোধ বন্ধে ব্যবস্থার নেওয়ার তাগিদ

বার বার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই প্রবণতা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে তাগিদ দিয়েছেন স্থানীয় একজন সংসদ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 02:53 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

নারায়ণগঞ্জ, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার বার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই প্রবণতা বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে তাগিদ দিয়েছেন স্থানীয় একজন সংসদ সদস্য। এছাড়া ২০০১ সালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ অফিসে বোমা হামলা এবং জেলায় বিভিন্ন সময় এসিড নিক্ষেপের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। বুধবার দুপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্যসহ অন্য বক্তারা এসব বিষয়ে আলোচনা করে জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন। জেলা প্রশাসক মো. সামছুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলায় ২০০৪ সাল থেকে ২০০৬ সালের মধ্যে সাতটি এসিড নিক্ষেপের ঘটনায় এসিডদগ্ধ সাত নারীকে সরকারি অনুদান দেওয়া হয়। নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বলেন, কথায় কথায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হচ্ছে। গার্মেন্টস শ্রমিকরা তাদের দাবি করতেই পারে। কিন্তু ঝুট ব্যবসা বা ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে শ্রমিকদের ব্যবহার করে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। রূপগঞ্জে কয়েকটি মসজিদ, মাদ্রাসাকে কেন্দ্র করে জঙ্গিবাদীদের তৎপরতা চালাচ্ছে বলেও তিনি জেলা প্রশাসনকে জানান। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, এসিড