২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচাপায় একজনের মৃত্যু

ফরিদপুর শহরের আলীপুর মোড়ে ট্রাকচাপায় এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ফরিদপুর, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর শহরের আলীপুর মোড়ে ট্রাকচাপায় এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকের এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মটর সাইকেলটির আরেক আরোহী। নিহত ফরিদুল হক (২৮) ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখার সিনিয়র কর্মকর্তা। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান গ্রামে। আহত শাজাহান মিয়া একই ব্যাংকের দ্বিতীয় কর্মকর্তা। তার বাড়ি শহরের গোয়ালচামট এলাকার ১নং সড়কে। শাজাহানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, তারা বাজার করে সকাল পৌনে ৭টার দিকে মটর সাইকেলে বাসায় ফিরছিলেন। আলীপুর মোড়ে বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ফরিদুলের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা দায়ের এবং নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩১২ ঘ.