ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর অন্যতম অভিজাত বিপণি বিতান ইস্টার্ন প্লাজায় আগুনে পুড়েছে একটি দোকান।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আট তলা ভবনের দোতলার ওই দোকানে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তা নজরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (বুধবার) সকাল ৭টার দিকে শাড়ির দোকানটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।"
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ লাখ টাকা বলে দমকল বাহিনী জানিয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১০০ ঘ.
bdnews24