২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে'

পল্টনের সমাবেশে বিএনপি নিজেরা অরাজকতা সৃষ্টি করে তার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 05:49 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

সাভার, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পল্টনের সমাবেশে বিএনপি নিজেরা অরাজকতা সৃষ্টি করে তার দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করতে পারে বলে মনে করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, "আন্দোলনের নামে বিরোধীদলের কোনো ধরনের অরাজকতা বরদাস্ত করা হবে না।" বিএনপির সমাবেশের একদিন আগে মঙ্গলবার রাতে সাভারের একটি সংগঠন আয়োজিত কোরআন শিক্ষা সম্মেলনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশে সর্বোচ্চ নিরাপত্তা বিধানের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সাভারের চিত্রশাইল এলাকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা নামের স্থানীয় একটি সংস্থার এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। সংস্থার মহাসচিব মো. নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব এএম ইসমত কাদির গামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৩৯ ঘ.