২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বজ্রপাতে বিদ্যুৎ উপকেন্দ্র অচল

জামালপুরে বজ্রপাতে জামালপুর ৩৩ কেভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচ ইয়ার্ড পুড়ে গিয়ে উপকেন্দ্রটি অচল হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 12:21 PM

Updated : 25 Aug 2022, 10:36 AM

জামালপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে বজ্রপাতে জামালপুর ৩৩ কেভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের সুইচ ইয়ার্ড পুড়ে গিয়ে উপকেন্দ্রটি অচল হয়ে পড়েছে। এর ফলে সোমবার ভোর থেকে জামালপুর, শেরপুর, কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর সাড়ে চারটার দিকে ঝড়ের সময় বজ্রপাতে বিকট শব্দে উপকেন্দ্রের পুরো সুইচ ইয়ার্ড পুড়ে যায়। তিনি বলেন, ক্ষতিগ্রস্থ উপকেন্দ্র চালু করতে কত দিন লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিকল্প উপায়ে জামালপুর ও শেরপুর জেলা শহরে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী এম এ ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পিডিবি টাঙ্গাইলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সোলায়মানকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সন্ধ্যা ৬ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জামালপুর ও শেরপুর শহরে বিদ্যুৎ সরবরাহ হয়নি। মেলান্দহে ঝড়ে বালকের মৃত্যু এদিকে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান জানান, সোমবার ভোরে ঝড়ের সময় উপজেলার চর গোবিন্দী গ্রামে ঘর চাপা পড়ে মো. আলম (১৪) নামের এক বালক হয়। সে ওই গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। ঝড়ে গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানান ইউএনও কামরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৮১১ ঘ.