নারায়ণগঞ্জ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় শনিবার রাতে দু'টি সন্ত্রাসী গ্র"পের মধ্যে গোলাগুলি হয়েছে।
এ সময় শতাধিক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাসদাইরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফকির এপারেলসের ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ করতে দুপুরে দুই সন্ত্রাসী গ্র"পের মধ্যে বিরোধ হয়। এ সময় উভয় গ্র"প এলাকায় মোটরসাইকেল মহড়া দেয়।
রাত সাড়ে ১২টার দিকে দুই গ্র"প মুখোমুখি হয়ে অন্তত একশ' রাউন্ড ফাঁকা গুলি করে।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, রাতে হঠাৎ ৪/৫ জন যুবক গোলাগুলি শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৫ ঘ.
bdnews24