ময়মনসিংহ, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ভালুকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
উপজেলার মেহেরবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
ঢাকা থেকে ময়মনসিংহগামী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লেগুনার (যান্ত্রিক যান) তিনযাত্রী মারা যায়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএসএম আক্তারুজ্জামান জানান, আহত পাঁচজনকে ভালুকা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৭২২ ঘ.
bdnews24