চাঁদপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার মতলব উত্তর উপজেলার সুগন্ধি বেড়িবাঁধ সড়কে শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল চাপায় একজনের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কাদেরের (৬০) বাড়ি উপজেলার সুগন্ধি গ্রামে।
মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় কাদের আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এলাকাবাসী মোটরসাইকেল চালক মো. কামালকে (২২) ধরে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৭ ঘ.
bdnews24