২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় তাজা বোমাসহ গ্রেপ্তার ১

সদর উপজেলার লস্করপুর এলাকা থেকে শনিবার বিকালে ছয়টি তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 12:46 PM

Updated : 25 Aug 2022, 10:31 AM

পাবনা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার লস্করপুর এলাকা থেকে শনিবার বিকালে ছয়টি তাজা বোমাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান জানান, বিকাল সাড়ে ৫টার দিকে লস্করপুরের আনিসের বাড়ি থেকে জর্দার কৌটায় মোড়ানো ছয়টি তাজা বোমা উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে এলাকার রিপন নামে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বোমাগুলি থানায় এনে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৪২ ঘ.