২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সেরা রাজউক উত্তরা

এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে শীর্ষস্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 11:16 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসএসসির ফলাফলে ঢাকা বোর্ডে শীর্ষস্থানে রয়েছে রাজউক উত্তরা মডেল স্কুল। এ স্কুলের ৩৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৩৪৪ জন। বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য পয়েন্টের ভিত্তিতে শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বাছাই করেছে বোর্ড কর্তৃপক্ষ। তাতে রাজউক স্কুলের পয়েন্ট ৯৪ দশমিক ২৯। ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল ও কলেজ, তাদের পয়েন্ট ৯২ দশমিক ৭৯। এ প্রতিষ্ঠানের ৩৭১ জন পরীক্ষার্থীর জিপিএ-৫ পেয়েছে ৩৩২ জন। পাস করেছে সবাই। আইডিয়াল স্কুল ও কলেজ রয়েছে তৃতীয় স্থানে। এ প্রতিষ্ঠানের ৯২১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৪২ জন এবং পাস করেছে সবাই। চতুর্থ স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠানের ১ হাজার ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২৬ জন। পাস করেছে সবাই। সেন্ট জোসেফ হাই স্কুল রয়েছে পঞ্চম স্থানে। এ প্রতিষ্ঠানের ১৫২ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪৭ জন। পাস করেছে সবাই। ৬ষ্ঠ স্থানে রয়েছে মনিপুর হাইস্কুল। এ শিক্ষা প্রতিষ্ঠানের ৯১৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৪৬ জন। তবে একজন ফেল করেছে। হলিক্রস গার্লস হাই স্কুল রয়েছে সপ্তম স্থানে। এ প্রতিষ্ঠানের ২০৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন। পাস করেছে সবাই। অষ্টম স্থনে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এ স্কুলের ২৬৯ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২০২ জন। ফেল করেছে একজন। এসওএস হারমান মেইনার স্কুল ও কলেজ রয়েছে নবম স্থানে। এ শিক্ষা প্রতিষ্ঠানের ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাস করেছে সবাই। ১০ম স্থানে রয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল। এ স্কুলের ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। পাস করেছে সবাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০০ ঘ.