ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে শুক্রবার দেখতে যান।
তিনি তার পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত ডাক্তারদের কাছে চিকিৎসার খোঁজখবর নেন।
এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
স্পিকার অর্থমন্ত্রীর আশু আরোগ্য কামনা করেন। এ সময় সংসদ সদস্য আফজাল হোসেন তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২৩৪৮ ঘ.
bdnews24