২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট ট্যাক্সিচালককে ছেড়ে দিয়েছে পুলিশ

প্রতিবাদের মুখে পুলিশ আটক আট ট্যাক্সিচালককে শুক্রবার বিকেলে ছেড়ে দিয়েছে। এর আগে আটক ট্যাক্সিচালকদের মুক্তি দাবিতে দুপুরে তেজগাঁও থানা অবরোধ করে ট্যাক্সিচালকরা। ওইসময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১১ জন আহত হন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 12:46 PM

Updated : 24 Aug 2022, 09:29 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবাদের মুখে পুলিশ আটক আট ট্যাক্সিচালককে শুক্রবার বিকেলে ছেড়ে দিয়েছে। এর আগে আটক ট্যাক্সিচালকদের মুক্তি দাবিতে দুপুরে তেজগাঁও থানা অবরোধ করে ট্যাক্সিচালকরা। ওইসময় পুলিশের লাঠিপেটায় অন্তত ১১ জন আহত হন। (আরো তথ্যসহ) তেজগাঁও থানার উপপরিদর্শক আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুচলেকা রেখে আট ট্যাক্সিচালককে জুমার নামাজের কিছুণ পর ছেড়ে দেওয়া হয়। গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় পুলিশ ও ট্যাক্সিচালকদের সংঘাতে এক পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে আট ট্যাক্সিচালককে আটক করে পুলিশ। তাদের মুক্তি দাবিতে শুক্রবার দুপুর ১টার দিকে দুই শতাধিক ট্যাক্সিচালক তেজগাঁও থানার সামনে জড়ো হয়ে we