চাঁদপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোডশেডিংয়ের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে শাহরাস্তিতে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায় স্থানীয়রা।
তাদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন একজন পুলিশ সদস্য।
স্থানীয়রা রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত কার্যালয় অবরোধ করে রাখে।
পরে শাহরাস্তি পৌরসভার মেয়র মোশাররফ হোসেন পাটোয়ারি এবং পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে বলে শাহরাস্তি থানার ওসি মো. জামালউদ্দিন চৌধুরী জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, অব্যাহত লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ গ্রাহকরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালায়। তাদের ইটের আঘাতে সেখানে কর্তব্যরত একজন কনস্টেবল আহত হন।
কনস্টেবল মো. কাজী রাসেলকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন কমপক্ষে ১০/১৫ বার করে লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩০ ঘ.
bdnews24