২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের উৎপাতে আবারো স্কুলছাত্রীর আত্মহত্যা

বখাটের উৎপাতে আবারো স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার বোয়াইলমারী টুনিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 05:24 PM

Updated : 24 Aug 2022, 09:25 PM

পাবনা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বখাটের উৎপাতে আবারো স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার বোয়াইলমারী টুনিপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম- তাসলিমা খাতুন কাজলী (১৪)। সে ভাঙ্গুড়া জরিনা-রহিম উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী ছিলো। ভাঙ্গুড়া থানার ওসি জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজলীকে স্কুলে যাওয়ার পথে স্থানীয় কিছু বখাটে উত্ত্যক্ত করতো। বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই বখাটেরা কাজলীকে অশ্লীল কথা বলে এবং খারাপ প্রস্তাব দেয়। বাড়িতে আসার পর ঘটনাটি তার বাবা আবুল কালামকে জানালে তিনিও কাজলীকে বকাঝকা করেন। এতে ক্ষোভে কাজলী রাত ৮টার দিকে বাড়ির আঙিনায় আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এর আগে এপ্রিলে কিশোরগঞ্জে তাড়াইলে এক বখাটে মরিয়ম আক্তার পিংকি নামের এক স্কুলছাত্রীকে গায়ে আগুন দিয়ে হত্যা করে বলে তার পরিবার অভিযোগ করেছে। একই কারণে এপ্রিলে রাজধানীতে উম্মে কুলসুম ইলোরা এবং জানুয়ারিতে নাশফিয়া আকন্দ পিংকি আত্ম হত্যা করে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজ ইভটিজিং বন্ধে বখাটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছে। বৃহস্পতিবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত 'বখাটে- সন্ত্রাসীদের প্রতিরোধ করে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরন' শীর্ষক সেমিনারের মূল প্রবন্ধে বলা হয়, ইভ টিজিং এর কারণে ২০০৮ সালে ৯ জন, ২০০৯ সালে ৮ জন এবং ২০১০ সালে ১৫ জন ছাত্রী আত্মহত্যা করেছে। সেমিনারের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদ বলেন, বখাটে সন্ত্রাসীদের প্রতিরোধে প্রয়োজনে নতুন আইন প্রনয়ন করা হবে। পাশাপাশি বখাটের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩১৫ ঘ.