২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোষাক কারখানায় আগুন, আহত ২

গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে সারাবো এলাকায় চেরি নিট ওয়্যার লিমিটেড নামের একটি পোষাক কারখানায় বুধবার রাতে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2010, 01:54 PM

Updated : 24 Aug 2022, 09:26 PM

গাজীপুর, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কাশিমপুরে সারাবো এলাকায় চেরি নিট ওয়্যার লিমিটেড নামের একটি পোষাক কারখানায় বুধবার রাতে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে কারখানার দুই শ্রমিক আহত হয়। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান লিটন জানান, বুধবার দিবাগত রাত পৌণে ২ টার দিকে কারখানার ফিনিশড গুডসের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পার্শ্ববর্তী অফিস ও সুয়িং এক্সেসরিজ গোডাউনে ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার ভোর পৌণে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে কারখানা শ্রমিক মো. মাসুদ ও রশিদ আহত হন। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। আগুনের ঘটনায় কারখানার ব্যবস্থাপক রেজাউল করিম বাদি হয়ে বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানায় সাধারণ ডায়রি করেন। চেরি নিট ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মাহবুব হোসাইন জানান, ফিনিশড গুডসের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ও সুয়িং এক্সেসরিজ গোডাউনে ছড়িয়ে পরে। এতে রপ্তানীযোগ্য পোষাক, সুয়িং মেশিন, মেটাল ডিটেক্টর, কম্পিউটার, সুতা, লেবেল, কার্টন ও ইলাষ্টিকসহ প্রায় আড়াই-তিন কোটি টাকার মালামাল পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৩ ঘ.