ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেখতে গিয়েছিলেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
রাষ্ট্রপতি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালে যান এবং প্রায় আধ ঘণ্টা সেখানে অবস্থান করেন। এ সময় তিনি অর্থমন্ত্রীর চিকিৎসার খোঁজ খবর নেন।
মন্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে রাষ্ট্রপতিকে জানান চিকিৎসকরা।
উচ্চ রক্তচাপজনিত কারণে মঙ্গলবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন ৭৮ বছর বয়সী মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৭১৭ ঘ.
bdnews24